শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

রাউজানে পূর্ব আবুরখীল শান্তিময় বিহারে প্রবারনা উৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাব গাম্ভিয্যের মধ্য দিয়ে দেশের অন্যান্ন স্থানের মত চট্টগ্রামের রাউজানের পূর্বআবুরখীল তালুকদার পাড়ায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ১৭তম সংঘনায়ক দুৎবরাজ মহাস্থবীর কতৃক প্রতিষ্ঠিত প্রাচীনতম বৌদ্ধ বিহার শান্তিময় বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারনা পুর্নিমা উদযাপন করা হয়েছে ।

সকালে শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে ও বিহার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের ।

স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া । প্রবারনার বিভিন্ন দিক নিয়ে আলোচন করেন বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি আনন্দ প্রসাদ বড়ুয়া, অর্থ সম্পাদক কমল বড়ুয়া বাবুল, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি শিক্ষক সুশীল বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, সাবেক অর্থ সম্পাদক রাজু বড়ুয়া সংগঠক বীরু বড়ুয়া সহ নেতৃবৃন্দ ।

সন্ধ্যায় পঞ্চশীল প্রদান করার পর প্রদীপ প্রজ্জলন করেন উপাসক উপাসিকা ও দায়ক দায়িকা বৃন্দ ।

সবশেষে শত ফানুষ উত্তোলনের উদ্বোধন করেন বিহারধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের ।

 

  • সর্বশেষ
  • পঠিত