শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

পাহাড়ী জনপদ নাইক্ষ্যংছড়িতে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

মোঃ আবুল কালাম আজাদ জেলা প্রতিনিধি কক্সবাজার

পাহাড়ী জনপদ দেশের সর্ব দক্ষিণ অঞ্চল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হতে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়ির সীমান্তের ৪৪/১ পিলারের পাতাঝিরি এলাকায় পাহাড়ী জনপদ হতে এসব ইয়াবাসমুহ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস.এম. কফিল উদ্দিন কায়েস এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকার শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
উল্লেখ্য, উদ্ধারকৃত ইয়াবার চালানটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে এনে মাদক কারবারিরা দেশে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। তবে বিজিবির কঠোর নজরদারি ও টহলের কারণে তারা ব্যর্থ হয়। ##

  • সর্বশেষ
  • পঠিত