কক্সবাজারের পেকুয়ায় অজ্ঞান পার্টির আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
শুক্রবার চকরিয়া ও লোহাগাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, চোরাইকৃত স্বর্ণের চেইন ও মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয়েছে ।এ বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা।পুলিশ জানায়, পেকুয়ার শিলখালী জারুলবুনিয়া এলাকার প্রবাসী স্ত্রী শারমিন জন্নাত (৩০) বাড়িতে একা থাকার সুবাধে বেদে সেজে কয়েকজন মহিলা পানি পান করার অজুহাতে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় কৌশলে শারমিন জান্নাতকে বিশেষ কেমিক্যাল দিয়ে টিসু স্পর্শ করে অজ্ঞান করে স্বর্ণের চেইন, কানের দুল লুট করে পালিয়ে যায়।
পরবর্তীতে শরমিন জন্নাতের জ্ঞান ফিরলে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অজ্ঞান পার্টির সদস্যদের খুঁজতে থাকে।
এক পর্ষায়ে চকরিয়ার পহরচাঁদা এলাকা থেকে ২ মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতদের স্বীকারোক্তি মতে শুক্রবার চট্টগ্রামের লোহাগড়া থেকে অপর আরও ৬ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃতরা হলেন, রেনু বেগম (৬০), মুক্তা বেগম (৩৮), রুবি বেগম (৩৭), গোলাপী (৫৮),কাকলী (২৫) রৌশন আরা বেগম (৬০), শেফালী বেগম (৪৫), সেলিম সওদাগর (৩৮)। তারা সবাই চাঁদপুর জেলা ও কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান , বিশেষ অভিযানে অজ্ঞান পার্টির ৮ সদস্যকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
তারা পেকুয়াসহ বিভিন্ন এলাকায় অজ্ঞান করে নগদ টাকাও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ব্যাপারে প্রতারকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
