রাউজান উপজেলার পশ্চিম গহিরা অংকুর ঘোনা জেতবনারাম বিহারে বর্ণাঢ্য আয়োজনে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গহিরা জেতবনারাম বিহারের অধ্যক্ষ বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাস্থবির।
শুভ আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-সংঘরাজ, ত্রিপিটক বিশারদ পশ্চিম আধার মানিক নিগ্রোধারাম বিহারের অধ্যক্ষ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির।

সভাপতিত্ব করেন কক্সবাজার জয়সুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অভিধার্মিক সত্যভাষী ভদন্ত জ্ঞানবংশ মহাস্থবির।
প্রধান জ্ঞাতি ছিলেন উত্তর গুজরা বুদ্ধ পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ আবালা বম্মচারী ভদন্ত সুমেধানন্দ মহাস্থবির।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিম গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ সংঘতিলক ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির এবং
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উদীয়মান সাংঘিত ব্যক্তিত্ব ও মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহারের পরিচালক ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির।
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন হরিহর প্রজ্ঞাবিমুক্তি অরণ্য ভাবনা কুঠিরের মহাপরিচালক অরণ্যচারী ধুতাঙ্গধারী ভদন্ত শ্রদ্ধেন্দ্রিয় স্থবির,
এবং বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন সুরঙ্গা কুঞ্জবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সারল্য ব্রহ্মচারী ভদন্ত দীপংকর মহাস্থবির।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে ছিল ধর্মীয় উৎসবের আবহ। দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ দান, পূজা ও ধর্মদেশনা শুনে পূণ্য অর্জন করেন।
দানোত্তম শুভ কঠিন চীবর দান উপলক্ষে সারা দিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠান, ধর্মসভা ও ভক্তদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে গোটা বিহার প্রাঙ্গণ।
