রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

আগামীর বাংলাদেশ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচন কেন্দ্রিক উঠান বৈঠক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক জননেতা আলহাজ্ব এরশাদ উল্লাহর লিফলেট বিতরণ

জামাল হোসাইন, মহানগর প্রতিনিধি

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচন কেন্দ্রিক প্রচারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চান্দগাঁও ৪নং ওয়ার্ড অন্তর্ভুক্ত পূর্ব ফরিদের পাড়া, জাহাঙ্গীর মাস্টারের বাড়ী প্রাঙ্গণে, A ইউনিট, দক্ষিণ চান্দগাঁও ৪৫ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ।

A ইউনিট বিএনপির আহবায়ক মুঞ্জর আহমদ এর সভাপতিত্বে এবং ৪৫ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী মুস্তাফা কামাল সঞ্চালনায়… এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাসির (আহবায়ক ৪৫ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন… মাসুদুল কবির রানা (সাবেক সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি) ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে এবার এলাকা ভিত্তিক উঠান বৈঠক’ কর্মসূচি শুরু করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহানগর কমিটির আহবায়ক চট্টগ্রাম-৮ আসনের মনোনয়নপ্রত্যাশী জনাব আলহাজ্ব এরশাদ উল্লাহ ।

এর আগে প্রথম ধাপে লিফলেট বিতরণ ও জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করেন তিনি।
মঙ্গল (২৮ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চান্দগাঁও ৪নং ওয়ার্ড অন্তর্ভুক্ত পূর্ব ফরিদের পাড়া, জাহাঙ্গীর মাস্টারের বাড়ী প্রাঙ্গণে A ইউনিট দক্ষিণ চান্দগাঁও ৪৫ নং সাংগঠনিক ওয়ার্ড, চট্টগ্রাম মহানগর বিএনপি ।

এলাকায় উঠান বৈঠকে স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ, জনসংযোগ এবং ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তিনি।

এ সময় স্থানীয়দের উদ্দেশে জননেতা আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, ‘৩১ দফার মূল লক্ষ্য হলো সমাজ সুরক্ষা, গণতন্ত্র রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতি প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন এবং সুষ্ঠু-নির্বাচন ।

তিনি আরো বলেন, ‘মানুষ আজ পরিবর্তন চায়। বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। তাই এই ৩১ দফা যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যে আমরা এলাকায়, পাড়া, মহল্লায় উঠান বৈঠকের উদ্যোগ নিয়েছি।

এ সময় আরো বক্তব্য রাখেন… ৪৫ নং সাংগঠনিক বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়াদ মুহাম্মদ আরিফ ইমন, যুগ্ম-আহবায়ক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মুহাম্মদ এসকান্দর, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ গাজী সেলিম , মুহাম্মদ শাহজাহান, ইয়াছিন বাছেক, শফি সরদার, আবু তালেব, সেলিম, আবু ছৈয়দ, হানিফ, মোজাম্মেল, হাছান,জাফর, তারেক,আজগর ও রুবেল প্রমুখ ।

  • সর্বশেষ
  • পঠিত