শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

খাগড়াছড়িতে জাকের পার্টির জনসমাবেশে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

শান্তি, স্থিতিশীলতা ও জনকল্যাণের বার্তা নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো জাকের পার্টির জনসমাবেশ।
বুধবার বিকাল ৩টায় খাগড়াছড়ি মুক্তমঞ্চে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশের আগে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা নেন্সী বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকের পার্টির চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সম্পাদক সুজন বড়ুয়া। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। তিনি বলেন, “জাকের পার্টি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও আমরা চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে যুক্ত নই। বরং নিজেদের অর্থ ব্যয় করে মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ড. সায়েম আমীর ফয়সাল, মামুনুল ইসলাম খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও খাগড়াছড়ি জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শান্তি, সম্প্রীতি ও নৈতিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং খাগড়াছড়িতে জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান

  • সর্বশেষ
  • পঠিত