চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনুছ মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির (রেজিঃ নং- ৯২৮৪)
ত্রিবার্ষিক নির্বাচন গত ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। এতে মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি, মোঃ কামাল উদ্দিন রানা সহ-সভাপতি, মোঃ মুফিজুর রহমান সাধারণ সম্পাদক ও নিতাই বিশ্বাস অর্থ সম্পাদক এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোঃ বাহাদুর, মুহিব উল্লাহ আরমান, সঞ্চয় মহাজন, মোঃ লোকমান হোসেন, আরাফাত হোসেন মানিক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৩০১ ভোটের মধ্যে ২৯৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন
নির্বাচন কমিটির সদস্য করিমুল্লাহ, সজল কান্তি দাশ, বরুন দাশ৷ পোলিং অফিসার হিসেবে চন্দনাইশ উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা দায়িত্ব পালন করেন। নির্বাচনে আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন চন্দনাইশ থানার একদল পুলিশ ও ইউনিয়ন গ্রাম পুলিশ।
নির্বাচন চলাকালীন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারী কর্মকর্তাগণ নির্বাচন পরিদর্শনে আসেন। তৎমধ্যে
চন্দনাইশ উপজেলা সমবায় অফিসার মোঃ সামসুদ্দিন ভূঁইয়াসহ অনেকেই।
