নিহত অহিদুর রহমান নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে। তিনি চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, সকালে ব্যারাকের বাথরুমে গামছা নিয়ে অহিদুর টয়লেটে যান। সকালে সাড়ে দশটার দিকে আরেকজন পুলিশ সদস্য টয়লেটে যাওয়ার জন্য যান। অনেকক্ষণ অপেক্ষার পর উকি দিয়ে দেখেন ভিতরে একজন ঝুলে আছে।
তিনি বলেন, তার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে টয়লেটের দরজা ভাঙা হয়।
দরজাটা ভিতর থেকে লাগানো ছিল। পরে অহিদুলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ধারণা করছি অহিদুল আত্মহত্যা করেছেন।