যখন পকেট ভরা থাকে টাকায়,
তখন হাসে সব মুখ, সব চাওয়ায়।
কথার ভেতর মিশে থাকে মধু,
তোমার ভুলও যেন তখন সুন্দর কিছু।
ভালোবাসা তখন ঝলমলে আলো,
তোমার পাশে সবাই, কত ভালো!
কিন্তু একদিন যখন ফুরায় সেই ধন,
সব ভালোবাসা যায় মুছে, ফুরিয়ে মন।
যে চোখে ছিল স্নেহ, তাতে আজ বিরক্তি,
যে হাত ধরেছিল, এখন তাতে অবজ্ঞার দৃপ্তি।
স্ত্রী , প্রিয়তম তখন আর সঙ্গী নয় প্রাণে,
হয়ে ওঠে কেবল বোঝা, বেদনায় টানে।
আরও পড়ুন
টাকা চলে গেলে ফিকে হয় ভালোবাসা,
মানুষ বদলে যায়—ভয়ংকর ভাষা।
শেষে বোঝো, পৃথিবীর এই খেলায়,
টাকার কাছে সম্পর্কও বিক্রির মেলায়।
