দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম উপ-শহর সাতকানিয়ার কেরানীহাট ৩১ শে জুলাই আনন্দ উচ্ছাসের মাঝে ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে ।
বহু প্রত্যাশিত ব্যবসায়ীদের এই নির্বাচনকে ঘিরে বেশ কদিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কেরানিহাট ও তার আশপাশের এলাকা ।
প্রচার প্রচারণায় সময় প্রার্থীরা, প্রতিদিন ভোটারদের দরজায় উকি দিয়ে বিভিন্ন আশ্বাস দিয়েছেন ব্যাবসায়িরা । কেরানীহাটের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে মন জয় করার ও চেস্টা করছ্নে । পুরানো প্রার্থীদের পাশাপাশি এবারে বেশ কয়েকজন তরুন প্রার্থী ও যোগ হয়েছে ।
সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক লোক ব্যবসা করতে আসেন এই কেরানী হাটে, ব্যবসায়ীদের কাছে দক্ষিণ চট্টগ্রামের ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে কেরানীহাট বেশ পরিচিতি লাভ করেছে।
এবারের নির্বাচনে ৩১ জন হেভি ওয়েট প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রত্যেক ভোটার সর্বমোট একটা করে ১২ টি ভোট প্রদান করে ১২ জন কে নির্বাচিত করেছেন।
দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন নির্বাচন
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-(২০২৫ থেকে ২০২৮) ৩ বছরের জন্য ব্যবসায়ী সমিতির নেতা নির্বাচিত হয়েছেন।
( ১ ) সভাপতি নির্বাচন হয়েছেন
মাস্টার জয়নাল আবেদীন
( ২ ) সিনিয়র সহ-সভাপতি –
মাস্টার ফরিদুল আলম
( ৩ ) সহ-সভাপতি – মোহাম্মদ মহিউদ্দিন
( ৪ ) সাধারণ সম্পাদক- মোরশেদুল আলম
( ৫ ) অর্থ সম্পাদক – আব্দুল হামিদ
( ৬ ) সাংগঠনিক সম্পাদক - আব্দুল গফুর
( ৭) প্রচার ও প্রকাশনা সম্পাদক –
মোঃ শাহেদ হোসেন
( ৮ ) ধর্মীয় ও ব্যবসায়ী কল্যাণ সম্পাদক-
নজরুল ইসলাম
(১০) সদস্য/পরিচালক
(১) মোহাম্মদ রুবেল
(২) জনাব আব্দুল্লাহ আল নোমান
(৩) মোঃ ওমর ফারুক
(৪) মোঃ খোরশেদ আলম
সর্বমোট = ১২ জন ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
সাতকানিয়ার পাশাপাশি লোহাগাড়া এবং দোহাজারী সহ বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কেরানীহাটে যাতায়াত ব্যবসায়ী এবং ক্রেতাদের,এখানে বিশাল কাঁচা বাজার, স্কুল, মাদরাসা ,বিভিন্ন মার্কেট, হাসপাতাল , এবং বিভিন্ন ব্যাংক থাকার কারণে দূর-দুরান্ত থেকে মানুষ ছুটে আসে বাজার সদাইসহ বিভিন্ন কাজে।
আবার এই কেরানী হাটে রয়েছে ত্রিমুখী সড়ক, এখান থেকে চট্টগ্রাম ,কক্সবাজার, বান্দরবান যাওয়ার ত্রিমুখী স্টেশন এই কেরানীহাট।
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় এটি ,এতে মোট সদস্য রয়েছে ২২৯০ জন,এবারে মোট ভোটার ছিল ১৪৭০ জন, বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন মোট ৩১ জন,প্রার্থীদের চূড়ান্ত তালিকা অনুযায়ী সভাপতি পদে ৪ জন,সিনিয়র সহ-সভাপতি পদে ৩জন,সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন,অর্থ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩জন,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২জন,ধর্মীয় ও ব্যবসায়ী কল্যাণ সম্পাদক পদে ৩জন,সদস্য/পরিচালক পদে ৭জন সহ ৩১ জন নির্বাচনে অংশ করেন।
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিতরা বলেন কেরানীহাটের এই বাজার সমিতিতে ব্যবসায়ীদের জন্য কাজ করে যাচ্ছি,
এবং সব মতভেদ ভুলে সবাইকে নিয়ে একসাথে ব্যাবাসায়ীদের সুখে দুখে পাশে থাকবো ।
বিজয়ী হওয়ার পরে নেতৃবৃন্দরা আরো বলেন আপনারা সুশৃঙ্খলভাবে, ব্যবসা বান্ধব,পরিবেশবান্ধব, সন্ত্রাসমুক্ত, কিশোর গ্যাং মুক্ত, যানজটমুক্ত সুন্দর কেরানীহাট গড়বো । আপনাদের মূল্যবান ভোট এ আমরা বিজয় হয়েছি আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সুন্দর শহর বিনির্মাণ করব ।
