মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সানজিদা শারমিন, ষ্টাফ রিপোর্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনষ্ঠিত হয়েছে ।
গত ০৪ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি আবু বক্কর সিদ্দীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর সুলতান আহমেদ , প্রো-ভিসি প্রফেসর ডক্টর শামীম উদ্দীন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রফেসর ডক্টর তানভীর আলী হাসান হায়দার আরিফ এবং ব্যবসায় প্রশাসন এর ডিন প্রফেসর ড.তৈয়ব চৌধুরী । এছাড়াও ব্যাংকিং বিভাগের বর্তমান ও নবনিযুক্ত শিক্ষক ও শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাঁর বক্তব্যে অ্যালামনাই এসোসিয়েশন গঠন সম্পর্কে গুরুত্বারোপ করেন এবং ব্যাংকিং বিভাগের সফলতা তুলে ধরেন।তাছাড়াও একাডেমিক কার্যক্রম তদারকির উপর জোর দেন তিনি।
পর্যায়ক্রমে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন এবং নবনিযুক্ত ৬ জন শিক্ষককে অভিনন্দন ও সংবর্ধনা জানানো হয় । ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের সফলতা কামনা করেন উপস্থিত সকলে।
সকল শিক্ষার্থী এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভকে সম্মানসূচক সম্মাননা স্মারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ব্যাংকিং বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা । এক আবেগঘন মুহুর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পঠিত