পাষাণ “প্রিয়”- জন
শামীমা আক্তার
ভাঙতে পারলি তাই তো ভাঙলি
বুক পিঞ্জিরার হার,
কষ্ট ছাড়া কিই’বা আছে
কিই’বা দিবি আর।
প্রেম ছিলো নাহ্ ছিলো যে তাহ্
একটু টাইম- পাস,
তোর ছলনা গভীর এতো
করি’নি তাহ্ আঁচ।
নিঝুম রাইতে চোখের- জলে
কষ্টে ভাসে বুক,
যে বুকে তুই মাথা গুঁইজা
খুঁজতি মনের সুখ।
তোর ছোঁয়া মোর হৃদ বাগানে
নিত্য ফুটাই- ফুল,
বুলবুলি’টা সুর তালে কয়
সবি যে তোর ভুল।
হাতের উপর হাত রেখেছিস
মনের উপর মন,
কাঁদছি আমি কাঁদিস নে তুই
পাষাণ “প্রিয়”- জন।
এই আমারে যাহ্ দেখতেছিস
তোর চোখে তাহ্ খুন,
ফুস-ফুস’টাও ঝাঁঝরা করছে
তোর ছলনার ঘুণ।
