শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

কবি রহিমা আক্তার ফারজানার কবিতা অরক্ষিত আগষ্ট

ডেক্স রিপোর্ট

অরক্ষিত আগষ্ট
রহিমা আক্তার ফারজানা

আঁধিয়ার রজনী কাটেনিতো আজো
হয়নিতো এখনো ভোর
৫৪ বছরের রক্তচোষা রাক্ষস ভীম
ভূখণ্ডজুড়ে এখনো করিছে শোর।

দিল্লির দাসেরা এখনো তীব্র
প্রতিরোধ গড়ে তোলে
স্বার্থসিদ্ধির জড়িবুটি গিলে
ওরা দেশপ্রেম যায় ভুলে।

চয়নে বয়ানে ন্যারেটিভ দেয়
পুরাতন সংবিধান আঁকড়ে ধরো
সংস্কার দিয়ে হবে নাকো কিছু ,
যদি না ক্ষমতায় যেতে পারো।

আবু সাইদ, মুগ্ধ ;তোমাদের প্রয়াণ
তোমাদের দেয়া নব স্বাধীনতা
আজ সূচকে সূচকে দর উঠানামা করে
দেশ বিক্রির চলে ব্যাকুলতা!

বিক্রিত বিবেকের মুনাফেকী দলে
দেশপ্রেম কী আর চলে
ফ্যাসিস্ট প্রেতাত্না ভর করে কাঁধে
তারা দিল্লির স্ক্রিপ্টে কথা বলে।

সংস্কার নয়, বিচারতো নয়-ই
নয় কোনো দেশ গড়ার অঙ্গীকার
ক্ষমতা দখলে, মসনদ হাসিলে
এজেন্ডা আসিছে বার বার।

রাজার নীতি তাহাই রাজনীতি
আপামর দেয় শুধু প্রাণ
পরিবার প্রথার গণতান্ত্রিক চালে
নেই দেশপ্রেম নেই টান।

  • সর্বশেষ
  • পঠিত