শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

মহাসড়কে গর্ত আর গর্ত, যানজট লেগেই থাকে

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়া উপজেলার কেরানিহাট বান্দরবান রাস্তার মাথা মহাসড়কে  সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে পিচ-পাথর দেবে গিয়ে পাশে উঁচু হয়ে উঠেছে। মহাসড়কের মাঝেও গর্তের সৃষ্টি হয়েছে। এর কারণে যানবাহন চলাচল ঘটছে দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় জনগণ ও পরিবহন শ্রমিকরা এটিকে ‘মহাসড়ক টিউমার’ বলছেন। তারা বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

বান্দরবান জেলা যোগাযোগের একমাত্র প্রবেশপথ মহাসড়কের অসংখ্য টিউমার দেখা দিয়েছে। এছাড়া মহাসড়কের একাধিকস্থানে ছোট-বড় অসংখ্য গর্ত থাকায় বৃষ্টির পানি জমে এ মহাসড়কটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে।

প্রতিদিন ছোট-বড় অসংখ্য দুর্ঘটনার পাশাপাশি
এ সড়কে বিভিন্ন স্থানে যানজট লেগেই রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ থেকে নামেমাত্র মহাসড়কের খানাখন্দ মেরামতের কাজ মাঝে মধ্যে করে থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ভুক্তভোগীরা দ্রুত সড়কের খানাখন্দের সংস্কারসহ টিউমার অপসারণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে দেখা গেছে,মহাসড়কের বাজালিয়া বাস স্টেশন সহ একাধিক স্থানে আর খানাখন্দে একাকার হয়ে গেছে। ফলে প্রতিনিয়ত যানবাহনগুলো দূর্ঘটনার শিকার হচ্ছে।
সড়ক ও জনপদ বিভাগের এসও অং সো প্রু মারমা হ বলেন, বান্দরবান সড়কে যে সকল স্থানে বৃষ্টির পানি জমে গর্ত হয়েছে ও সড়ক দেবে গেছে বর্ষা শেষে খুব শিগগিরই সংস্কার করা হবে।

  • সর্বশেষ
  • পঠিত