শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

শীতলপুর দরবারে ১২ দিনব্যাপী পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সঃ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর দরবারে ১২ দিনব্যাপী পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সঃ উদযাপন উপলক্ষে ২য় তম দিনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা র মুদাররিস, হযরতুলহাজ্ব আল্লামা আতাউর রহমান নঈমী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন তাহেরিয়া মোতালেব সারাং সুন্নিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব মুফতি মাহমুদুল হাসান কাদেরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা

মাহফিলের সঞ্চালনায় ছিলেন মোঃ মারজান কাদরী।
এতে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সঃ উদযাপন অনুষ্ঠানের আয়োজক কমিটির সেচ্ছাসেবকগন, দরবারের ভক্ত, মুরিদগন, শ্রোতা বৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন, মানকবাত, আলোচনা, আগামী ২৯ আগষ্ট শুক্রবার সীতাকুণ্ড উপজেলার স্বাগত জুলুস সফল করার জন্য দাওয়াত নামা সহ বিভিন্ন বিষয় সফল ভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে সীতাকুণ্ড উপজেলা গাউসিয়া কমিটির নেতা ও মানবিক টিম প্রধান নুরুদ্দিন সকলকে দাওয়াত প্রদান করেন। পরিশেষে মিলাদ কিয়াম জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত