শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেরসা তকানিয়ায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন থানা পুলিশ। এসময় ইয়াবা বহনে জড়িত থাকার অভিযোগে ভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান।বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার  মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের খুঁনি বটতল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ও কাভার্ড ভ্যান জব্দ করে।গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোঃ হাসান (৩৩) ও চাঁপাইনবাবগঞ্জের এনায়েতপুরের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস ফাহাদ (২৭)

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার ওসির নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের খুঁনি বটতল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।এ সময় পুলিশ চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান থামায়।পরে চালক ও হেলপারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাভার্ড ভ্যানে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি মোতাবেক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো -ট ১১-৪১০৯) জব্দ করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন,আমাদের অস্থায়ী চেকপোষ্টে কাভার্ড ভ্যানটি থামানো হয়।পরে চালক ও হেলপারের ভাষ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

  • সর্বশেষ
  • পঠিত