এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে নিজ নিজ অধিকার রক্ষাকল্পে মেজর জেনারেল (অবঃ) সি.আর. দত্ত বীর উত্তম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে সংখ্যাগুরু-সংখ্যালঘু ভেদাভেদ ভুলে দেশপ্রেম লালনসহ মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে এদেশকে অসাম্প্রদায়িক হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।
গত ২৯ আগস্ট বেলা ০৫ টায় আন্দরকিল্লাস্থ ঐক্য পরিষদ কার্যালয়ে কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি তাপস হোড়ের সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত প্রতিষ্ঠাতাত্রয় মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম, ভদন্ত বোধিপাল মহাথের, মি.টি. রোজারিও স্মরণে স্মৃতিচারণ সভায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার সাংবাদিক বাসুদেব ধর উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাপ চট্টগ্রামের আহ্বায়ক মিটুল দাশগুপ্ত ও বক্তৃতা করেন সাগর মিত্র, সাজীব বৈদ্য, অ্যাড. প্রশান্ত চক্রবর্তী, প্রণব দাশগুপ্ত, রাখাল নাথ, অ্যাড. সুমন সরকার, গৌতম দাশ, দিলীপ ঘোষ দীপু, মিসেস রুনু দাশ, সাংবাদিক সৈকত দাশ ইমন, অনুপ দাশ, রূপক শীল, দেবাশীষ দাশ নয়ন, উৎপল বড়ুয়া, সাজীব দত্ত, সৈকত পালিত রাসেল, অ্যাড. বাপ্পা ঘোষ, অনিরুদ্ধ দাশ, বিধান চৌধুরী শিবু, শাবলু মিত্র, সম্পদ দাশ, প্রবীণ দাশ সুমন, নারায়ণ বোস, রাজীব শীল, নয়ন শর্মা, বাসু নন্দী, অমল সেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে তাপস হোড় বলেন বর্তমান অস্থিরতার সময়ে প্রয়াত মেজর জেনারেল সি.আর.দত্ত, ভদন্ত বোধিপাল মহাথের, মি.টি. রোজারিও’র মত নিবেদিত প্রাণ, সাহসী ও উদার মন – মানসিকতার লোকের বড় দরকার ছিল।
