শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

সুয়ালকে রশিদা শরীফ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও মসজিদের জন্য টিন বিতরণ..

আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

প্রতিবারের ন্যায় এবারও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রশিদা শরীফ কল্যাণ ট্রাস্ট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৮টায় বান্দরবান সদর উপজেলার কাইচতলী, সুয়ালকে ট্রাস্টের নিজস্ব অফিস প্রাঙ্গণে আয়োজন করা হয় নগদ অর্থ ও টিন বিতরণ অনুষ্ঠান।

ট্রাস্টের পক্ষ থেকে এ বছর দ্বিতীয়বারের মতো সমাজের ২০টি অসহায় ও দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১১টি পরিবারকে নিয়মিত মাসিক ভাতাভোগী হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে। এছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়, দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহ সহায়তা এবং স্থানীয় মসজিদ-মাদ্রাসার উন্নয়নে এককালীন অনুদান প্রদান করা হয়।

অর্থ সহায়তার পাশাপাশি ট্রাস্টের পক্ষ থেকে এলাকার ৩টি মসজিদের জন্য টিন বিতরণ করা হয়। এতে মসজিদগুলোর ছাউনি সংস্কার ও স্থাপনা উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদা শরীফ কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এম. এ. খায়ের নিজামী। তিনি বলেন—

> “মানুষ মানুষের জন্য—এই মহান আদর্শকে সামনে রেখেই আমাদের ট্রাস্ট কাজ করছে। অসহায় মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তবে দারিদ্র্য অনেকাংশে কমে যাবে। প্রতিবছর এ ধরনের সহযোগিতা আমরা অব্যাহত রাখি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক, সাবেক মেম্বার আব্দুর রহমান এবং কাইচতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ হারুন। তারা রশিদা শরীফ কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “প্রতিবছর এ ধরনের উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করছে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ও সাবেক মেম্বার মোঃ নুরুল আফছার। তিনি বলেন—

> “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই সমাজে কেউ অভাবে বা কষ্টে না থাকে। আমাদের এ কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে।”

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইমরান। সকালবেলার মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে কাইচতলী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, প্রতিবারের ন্যায় এবারও রশিদা শরীফ কল্যাণ ট্রাস্ট অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সমাজে অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা করায় ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পঠিত