৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. শনিবার দুপুর ১:৩০ মিনিটে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি রিহ্যাব এর আর্থিক সহায়তায় আকবরশাহ থানার লেকসিটি আবাসিক এলাকায় অবস্থিত মাদ্রাসা-ই-রহমানিয়া এতিমখানার সংস্কার কাজ পরিদর্শন করেন। এসময় খতমে কুরআন, দোয়া-মাহফিল ও জোহরের নামাজ আদায় এর পর এতিমখানার ছাত্রদেরকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
উপস্থিত ছিলেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর উদ্দিন আহাম্মদ, জনাব মোহাম্মদ মাঈনুল হাসান। দোয়া মাহফিলে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
