মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত গণসংযোগ ও নির্বাচনী সাধারণ সভা আজ (সোমবার) বিকেলে বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ একরামুল হক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট সাইফুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা আমীর নুরুল কবির।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর শিহাব উদ্দিন, ১৩ নং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদ আহমেদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকবৃন্দ।
