শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ফটিকছড়ি উপজেলার শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলার সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরী র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথের সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শিমুল ধর, সহসভাপতি গুরুপদ শীল, সহসভপতি অশোক কুমার চৌধুরী, সহসভাপতি বিধান ভট্টাচার্য, সহসভাপতি রজত পাল, সহসভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সহসভাপতি অভিজিৎ পাল, সহসভাপতি প্রভাস দে, সহসভাপতি নিরঞ্জন নাথ মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, সজল দে, যুগ্ম সাধারণ সম্পাদক সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব খাস্তগীর, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ শীল।

সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত দে সুজন, সাধারণ সম্পাদক উজ্জ্বল শীল, মাস্টার বিকাশ রায়, মাস্টার প্রভাত শীল, বাবু রাজীব দত্ত, মিন্টু কুমার দাশ, উজ্জ্বল দে, মেঘনাদ নাথ, প্রচার সম্পাদক অন্তু পাল, দয়াল শীল, রনজিৎ চৌধূরী, সবুজ দাশ, জীব ঘোষ, পিন্টু শীল, দূর্জয় পাল, কনক শর্ম্মা, তপন কান্তি দে, চন্দন দেবরায়সহ আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি নূর আহাম্মদ ফটিকছড়ি সনাতনী সম্প্রদায়ের সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানান, ফটিকছড়ি থানার সবগুলো পূজা মণ্ডপে সাড়ম্বরে পুজা উদযাপন করার অনুরোধ জানান এবং সকল পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা ও সকল প্রকার নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করেন।

উপস্থিত সকলেই ওসি মহোদয়ের বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সভা শেষে উপস্থিত সকলের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত