শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

নন্দনকানন বৌদ্ধ বিহার পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার মৃত্যুঞ্জয় কুমার সিংহ

নিজস্ব প্রতিবেদক

শুভ মধু পূর্ণিমা উপলক্ষ্যে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে গতকাল ভারতীয় হাইকমিশনার মিঃ মৃত্যুঞ্জয় কুমার সিং বৌদ্ধ বিহার পরিদর্শনে এলে বৌদ্ধ বিহার সাংঘিক কমিটির নেতৃবৃন্দরা ও বৌদ্ধ বিহারের ভিক্ষুরা তাকে স্বাগত জানান।। তিনি আকাশ প্রদীপ প্রোজ্জ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আগমনের শুভসূচনা করেন।

উপস্থিত ছিলেন বিহারের দায়িত্বে থাকা একুশে পদক প্রাপ্ত ডঃজিনবোধী ভিক্ষু ও সেক্রেটারি বাবু অনিল বড়ুয়া ও কবি, আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী, বাবু সুশীল বড়ুয়া, বাবু সবুজ বড়ুয়া সহ অনেকেই। ভারতীয় হাই কমিশনার মিঃ মৃত্যুঞ্জয় কুমার সিংকে ফুল দিয়ে বরণ করেন বৌদ্ধ বিহার সাংঘিক কমিটির সাংস্কৃতিক সম্পাদিকা ও কবি, আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী।

  • সর্বশেষ
  • পঠিত