রাউজানে শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ সংঘ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামে অবস্থিত আদ্যপীঠ মন্দিরে অবস্থিত এই মন্দিরের জানালা ভেঙে মন্দিরে প্রবেশ করে দুই আড়াই ভরি স্বর্ণালংকার, দান বক্সের টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ সংঘ মন্দিরে পুরোহিত তপন চক্রবর্তী বলেন’রাতের কোনো এক সময় চোরেরা জানালার গ্রীল ভেঙে দানবক্সের টাকা ও মায়ের (প্রতিমার) গলার স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ এসে তদন্ত শুরু করেছেন। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘মন্দির চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷
- ১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
- ২ চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ সম্মাননা ২০২৫
- ৩ অপমান : ইসলামের দৃষ্টি ভঙ্গি
- ৪ কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক (২০২৫-২০২৮) নির্বাচন সম্পন্ন
- ৫ ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব
