টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) অর্জনে তরুণদের কার্যকর অংশগ্রহণ এখন সময়ের দাবি। পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং মানসম্মত শিক্ষার প্রসারে নতুন উদ্যমে এগিয়ে আসতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।
এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘এসডিজি ফেস্টিভাল অফ অ্যাকশন ২০২৫’-এর ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক।
চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “জাতি গঠনে তরুণদের সৃজনশীলতা ও উদ্যোগ অপরিহার্য। এসডিজি বাস্তবায়নে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে নীতিনির্ধারণী স্তর থেকে মাঠপর্যায় পর্যন্ত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকারস (আইওয়াইসিএম) চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লিও অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৬৫, বাংলাদেশ’র রোটার্যাক্ট কো-অর্ডিনেটর ওয়াহেদ মুরাদ, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য এহতেশামুল হক, সুয়াইলিম হোসেন চৌধুরী প্রমুখ।
এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক
অনলাইন ডেক্স
- ১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
- ২ চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ সম্মাননা ২০২৫
- ৩ অপমান : ইসলামের দৃষ্টি ভঙ্গি
- ৪ কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক (২০২৫-২০২৮) নির্বাচন সম্পন্ন
- ৫ ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব
