শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ এর সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ- চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহ-সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, বিপুল কান্তি দত্ত, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক  অধ্যাপক শিপুল দে, দীপক তালুকদার, বিশুরাম বসু সাটু, অমিতাভ দাশ, বোয়ালখালী উপজেলার আহবায়ক কাউন্সিলর সুনীল ঘোষ ও ও সদস্য সচিব উজ্জ্বল কুমার চন্দ শান্তুু, বোয়ালখালী পৌরসভার আহবায়ক সাজু চৌধুরী ও সদস্য সচিব অনিক চৌধুরী বাসু, পটিয়া উপজেলার সভাপতি মেম্বার নিখিল দে ও সাধারণ সম্পাদক তাপস দে, পটিয়া পৌরসভার সভাপতি বিকাশ দাশ বিষু ও সাধারণ সম্পাদক অরজিত কুমার দে সাজু, চন্দনাইশ উপজেলার আহবায়ক উৎপল রক্ষিত ও সদস্য সচিব শিক্ষক রূপক কান্তি ঘোষ, আনোয়ারা উপজেলার আহবায়ক সাগর মিত্র ও সদস্য সচিব প্রদীপ ধর, বাঁশখালী উপজেলার আহবায়ক প্রণব দাশ, সাতকানিয়া উপজেলার আহবায়ক রাজীব ধর, যুগ্ম-আহবায়ক সৈকত পালিত রাসেল ও সদস্য সচিব রাজীব নন্দী, লোহাগাড়া উপজেলার সভাপতি ডা. রিটন দাশ ও সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ, কর্ণফুলি উপজেলার সভাপতি রূপেন চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজীব শীল, রাউজান উপজেলার সভাপতি অরুণ পালিত বাসু ও সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, সন্দ্বীপ উপজেলার সভাপতি চন্দন কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস, মিরসরাই উপজেলার সদস্য সচিব মোহন দে, ফটিকছড়ি উপজেলার সভাপতি মাস্টার রতন চৌধুরী ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, ভূজপুর থানার সভাপতি অ্যাডভোকেট মিহির দে ও সাধারণ সম্পাদক সঞ্জয় ধর, নাজিরহাট পৌরসভার সভাপতি উজ্জ্বল কুমার নাথ ও সাধারণ সম্পাদক নান্টু কুমার দাশ, হাটহাজারী উপজেলার আহবায়ক মাস্টার অশোক কুমার নাথ ও সদস্য সচিব উজ্জ্বল দত্ত, সীতাকুণ্ড উপজেলার আহবায়ক অমলেন্দু কনক ও সদস্য সচিব মনোজ কুমার নাথ, রাঙ্গুনিয়া উপজেলা শারদীয় দুর্গোৎসব কমিটির আহবায়ক অরূপ চৌধুরী ও সদস্য সচিব লিটন দে।

সভায় দুর্গাপূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে স্থায়ী আনসার বাহিনী মোতায়েনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি টহল, আইপি ক্যামেরা স্থাপন ও সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ডকে বিশেষ সতর্কতামূলক দায়িত্ব পালনসহ কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশ নেন।

  • সর্বশেষ
  • পঠিত