চট্টগ্রাম এর সীতাকুণ্ড উপজেলার সুলতানা মন্দির সংলগ্ন ইলিয়াস পেট্রল পাম্পের সামনে একটি ডিস্টিক বাসের চাকা বিষফোড়িত হয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকান ভেঙে খাদে পড়ে যায়।
এতে বাসের নিচে চাপা পড়ে দোকানের একজন কর্মচারী নিহত হয়েছে এবং গাড়িতে থাকা বেশকিছু সংখ্যাক যাত্রী আহত হয়েছে। আজ দুপুর আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানিয়দের সহযোগিতায় বাসটি খাদ থেকে উত্তোলন করে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা।
