চট্টগ্রামের চন্দনাইশে ধোপাছড়ি ইউনিয়নের চাপাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কে.এইচ ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই -আগস্ট স্মৃতি উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাএদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী।
এসময় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্ধোধন করেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি আহবায়ক প্রার্থী গিয়াস উদ্দিন হিরু।
এতে বিশেষ অতিথি ছিলেন, নুরুল হুদা বাবর, শহিদুল ইসলাম শহিদ, আব্দুল শুকুর, আবুল হাশেম, জসিম উদ্দিন , নাছির মেম্বার, মোঃ নাজিম উদ্দিন , বোরহান উদ্দিন সুমন, মোজাম্মেল হক কোকা সহ আরো অনেকে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চাপাছড়ি ইয়াং একাদশ বনাম ক্যাম্প-পাড়া একাদশ।খেলায় চাপাছড়ি ইয়াং একাদশ ১ গোলে জয় লাভ করে।খেলা শেষে দলের মাঝে প্রাইজ মানি ও ট্রফি বিতরণ করা হয়।
