শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানা আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

গত কাল বিকাল ০৩ ঘটিকা

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানাধীন বহদ্দারহাট, পার্টির অস্থায়ী কার্যালয়ে চাঁদগাঁও থানা কমিটি গঠন কল্পে কর্মী সভা গত কাল বিকাল ০৩ ঘটিকায় সংগঠক মো: সামসুল আলমের সভাপতিত্বে সংগঠক মো: রাশেদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্টির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আর ইউ হাবীব। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, বিএনপি নেতা জানে আলম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মহানগর আহ্বায়ক কমিটির বিপ্লবী যুগ্ম- আহ্বায়ক ওসমান গনি। সভায় আরো বক্তব্য রাখেন,চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মাঈনুল মাজেদীন মিঠু, এস কে শোয়াইবুল হক চৌধুরী, মোহাম্মদ হাসান, ও সুমন কান্তি দাশ, চট্টগ্রাম মহানগর, বিপ্লবী শ্রমিক সংহতির সংগঠক হাজী মোহাম্মদ ইউসুফ, কোতোয়ালী থানা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ডা: দিলীপ কুমার, পাঁচলাইশ থানার নজরুল ইসলাম। সভায় আগামী ৩ মাসের মধ্যে চাঁন্দগাঁও থানার পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে উপস্থিত কর্মীদের সর্বসম্মতিক্রমে মো: সামসুল আলম কে আহ্বায়ক ও মোহাম্মদ রাশেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট চাঁদগাঁও থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত কর্মীদের মধ্যে থেকে জনাব আব্দুল লতিফ, শওকত আলী, আবদুল সোবান, মো: রাকিব, অপু, মোহাম্মদ সজীব, মোহাম্মদ রাসেল প্রমূখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পঠিত