শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে

র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার এবং অধিনায়ক, র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজা ২০২৫ উদযাপন উপলক্ষে দায়িত্বাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা অব্যাহত রয়েছে। হিন্দু সম্প্রদায়ের উৎসবগুলোর মধ্যে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। যা বাংলাদেশের বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ব্যাপক আকারে পালিত হয়। গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ হতে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হয়েছে এবং আগামী ০২ অক্টোবর ২০২৫ইং তারিখে বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দূর্গা পূজা উদযাপন এর সমাপ্তি ঘটবে।

এ উপলক্ষে র‌্যাব-৭, চট্টগ্রামের আওতাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ হতে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে বিশেষ করে ঢাক-চট্টগ্রাম মহাসড়ক, সীতাকুন্ড জঙ্গল সলিমপুর এলাকাসহ প্রায় ২৫টি বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়াও শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দায়িত্বাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা অব্যাহত রয়েছে।

শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং এর ফলে র‍্যাব-৭, চট্টগ্রাম এর দায়িত্বাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনে জন্য যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-৭, চট্টগ্রাম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে অধিনায়ক, র‌্যাব-৭, চট্টগ্রাম জে এম সেন হল পূজামন্ডপ, দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের ভৈরব বাড়ি প্রাঙ্গণ, মহাজন ঘাটাসহ মহানগরীর ৫টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেএমসেন হল এর সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় করেন।

উল্লেখ্য, যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকা সমূহে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‌্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে র‌্যাবের বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাবের বিশেষ টিম নিয়োজিত রয়েছে। এছাড়াও র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্থানীয় জনসাধারণ‘কে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।

  • সর্বশেষ
  • পঠিত