রাউজানের নোয়াপাড়া নিরামিষপাড়া থেকে শেখপাড়া স্কুল পর্যন্ত সড়কের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আরসিসি ঢালাইয়ের মাধ্যমে এ গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার বাস্তবায়ন করছে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন। মানবতার ফেরিওয়ালা খ্যাত প্রবাসী দানবীর আলহাজ্ব জসিম উদ্দিনের নেতৃত্বে এই উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
নিরামিষ পাড়া মসজিদ থেকে শেখপাড়া স্কুল পর্যন্ত প্রায় ৫২০ মিটার দীর্ঘ অংশটি এতদিন অবহেলিত ছিল। এই অংশের পুনর্নির্মাণ কাজ শেষ হলে পথেরহাট থেকে পাঁচখাইন পর্যন্ত যাতায়াত সহজ হবে, বিশেষ করে মাষ্টারদা সূর্যসেন হাসপাতালগামী এম্বুলেন্স, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিনের বড় ভাই আলহাজ্ব রফিক আহমেদ।
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোক্তার আহমেদ, ফাউন্ডেশনের পরিচালক মো. আবু তাহের, পরিচালক আলহাজ ইয়াছিনুল হক, ফারুকে আজম, সরোয়ার হোসাইন, ফরিদুল ইসলাম আনসারী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক তৈয়ব চৌধুরী, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, সাংবাদিক গাজী জয়নাল, সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজি, সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ, সাংবাদিক কামাল উদ্দিন হাবীবি, সাংবাদিক রতন বড়ুয়া, প্রকৌশলী নুরে আম্বিয়া, মোহাম্মাদ ইকবাল, মীর সায়েম বাদশা, ইউনূস মিয়া, আকতারুল ইসলাম জসিম, মোঃ দিদার, নাজিম উদ্দিন, আনিসুর রহমান রুবেল, মুসলিম, মহিউদ্দিন, শেখ এমদাদ, আকতার, মোহাম্মাদ রাশেদ, শেখ রাসেল, সালাউদ্দিন, খোরশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযায়, সড়কটি নির্মাণে ব্যবহার হবে সর্বোচ্চ মানের নির্মাণ সামগ্রী, যাতে স্থায়িত্ব থাকবে ৬০ থেকে ১০০ বছর পর্যন্ত। সড়কের পাশে থাকবে সড়কবাতি, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য নারিকেল ও তালগাছ, এবং যাত্রীদের জন্য বৈঠকখানা।
প্রসঙ্গত, প্রবাসী আলহাজ্ব জসিম উদ্দিনের অনুদানে ইতোমধ্যে শতকোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে- হচ্ছে। গত প্রায় ২৫ বছর যাবৎ ইফতার সামগ্রী বিতরণ, গরীব মেয়েদের বিবাহ সহায়তা, ঘর নির্মাণ, গাড়ি উপহার, কর্জে হাসেনা প্রকল্প, বিনামূল্যে এম্বুলেন্স সার্ভিস, ছয় হাজার শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব গ্রহণ, মসজিদ- মাদ্রাসা নির্মাণ সবই তার নীরব মানবসেবার অংশ। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে কমলাদীঘি থেকে কচুখাইন সড়ক, নোয়াপাড়া থেকে চৌধুরিহাট-ঘাটকূল সড়ক, এবং পথেরহাট থেকে নিরামিষ পাড়া- শেখপাড়া পর্যন্ত চলমান সড়ক নির্মাণ।
