শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ফোটাও পদ্ম ফুল — কবিতা

--- লেখক : আকতার রাহেলা, উখিয়া।

ফোটাও পদ্ম ফুল — কবিতা

আমার চোখের জলে ফোটাও তুমি পদ্ম ফুল
কোন কাননে রাখবো তোমায় হয় যদি গো ভুল,
হৃদয় চরে বসত তোমার
হৃদয় জুড়ে থাক।
ছল-ছাতুরি না করে আমায় মনে রাখ ।
আমার চোখের তন্দ্রা তুমি দুর আকাশের চাদঁ
আঁধার রাতের জোনাক প্রদীপ আলোক করে রাখ।
পূর্ব আকাশে সূর্য উঠে
মোর আকাশে তুমি
সোনার মত জ্বলে জ্বলে
সুখ বিলাব আমি ।
আমার চোখে দৃষ্টি তুমি
সাত সাগরের মায়া সাজিয়ে দেবো গুজিয়ে দেবো
কমল দুটি হিয়া ।।
— লেখক : আকতার রাহেলা, উখিয়া।

  • সর্বশেষ
  • পঠিত