শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

পালংখালীতে জামায়াতে ইসলামির কর্মী সমাবেশ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের আহ্বান নুর আহাম্মদ আনোয়ারীর

এম এ সাত্তার আজাদ, উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শনিবার (০৪ অক্টোবর ২০২৫) বিকেলে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহাম্মদ আনোয়ারী। সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর জনাব আবুল আলা রোমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“দেশ আজ এক সংকটময় মুহূর্ত পার করছে। দেশের স্বার্থ রক্ষায় ঝুঁকি নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যের শক্ত ভিত্তি তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তরুণ সমাজ ও সাধারণ মানুষের বিজয়ের সূচনা হয়েছে, এখন সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আসন্ন নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জনাব জাহেদুল ইসলামউপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, পালংখালীর কৃতিসন্তান ও শ্রমিক নেতা মুহাম্মদ শাহাজান, উপজেলা বিএম সেক্রেটারি মনসুর আলম ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবির আহাম্মদ।
এছাড়া বক্তব্য রাখেন জামায়াত নেতা ফরিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আক্তার, গফুল উল্লাহ, মাওলানা নুরুল আমীরসহ অসংখ্য স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করে তোলে।

  • সর্বশেষ
  • পঠিত