শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

হাজী বাহার উদ্দিনের তত্বাবধানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

৬ ই অক্টোবর হাজী বাহার উদ্দিনের তত্বাবধানে ও নবী প্রেমী উদযাপন ফোরামের অক্লান্ত পরিশ্রমে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মিলাদুন্নবী বাকলিয়া থানাধীন কালামিঞা বাজারস্থ বাহার কনভেনশন হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন করা হয়েছে।

৫ অক্টোবর সন্ধ্যায় ৭ঘটিকার দোয়া দরুদ পাঠ ও মোনাজাত শেষে রাতে হেফজখানা, এতিমখানার ছাত্র ও এলাকাবাসীর জন্য খাওয়ার আয়োজন করা হয় এবং ৬ অক্টোবর সকালে সবার মাঝে তবরুক বিতরন করা হয়।

এতে উপস্থিত ছিলেন,১৮নং বিএনপির সাধারন সম্পাদক হাজী মহি উদ্দিন, জামায়ত নেতা আবুল মনসুর, চাটগাঁ টিভির চেয়ারম্যান আলহাজ্ব আকতার উদ্দিন, ভাইস চেয়ারম্যান জিএম, মাহাবুব হোসেন, চাটগাঁ টিভির পরিচালক হাজী বাহার উদ্দিন, আলহাজ্ব এয়েতাশামুল হক ভোলা, আকবর আহমেদ ,বিএনপি নেতা জসিম উদ্দিন ও সাইফুল হক।

যাদের অক্লান্ত পরিশ্রমে মিলাদুন্নবী (সঃ) সুন্দর ও সফল হয়েছে তাদের মধ্যে এডভোকেট ইকবাল হোসেন পটল, ইশতিয়াক উদ্দিন সামি, জসিম উদ্দিন, রাশেদ হোসেন,নয়ন,জসিম উদ্দিন,পিয়ার মোহাম্মদ,আলমগীরসহ অনেকেই।

  • সর্বশেষ
  • পঠিত