শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চন্দনাইশে এক নারী দিনে কাপড় সেলাই করে রাতে ইয়াবা বিক্রি

আবদুল্লাহ আল মামুন, চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ মোছাম্মৎ লাকি আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। উপজেলার দোহাজারী পৌরসভার ডাকবাংলো এলাকার থেকে মঙ্গলবার (০৭ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোছাম্মৎ লাকি আক্তার (৩২) ওই এলাকার জাফর আহম্মেদের মেয়ে।

চন্দনাইশ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন মোছাম্মৎ লাকি আক্তার। তিনি দিনে কাপড় সেলাইয়ের কাজ করতেন আর রাতে বাড়িতে মাদক বিক্রি করতেন এবং তাদের একটি মাদক কারবারি দল রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো এলাকায় অভিযানে চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ইয়াবাসহ তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • পঠিত