শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

আফগানিস্তানের রাজধানীতে মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলায় টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

অনলাইন ডেক্স

কাবুলে মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। আফগানিস্তানের টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে টিটিপি প্রধান নিহত হয়েছেন বলে মন্তব্য করেন পাকিস্তানের কয়েকটি অনলাইন
১০ অক্টোবর দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, সূক্ষ্ম ও নির্ভুল এ হামলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ ও ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয়। তবে স্থানীয় সংবাদমাধ্যমে তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়নি। তবে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় গাড়িতে করে প্রকাশ্যে যাচ্ছিলেন নূর ওয়ালি মেসুদ। টিটিপি পাকিস্তানে একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল৷ তাদের প্রধান নেতা নূর ওয়ালী পাকিস্তানে সবচেয়ে বড় ওয়ান্টেড ব্যক্তি।

  • সর্বশেষ
  • পঠিত