শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

কক্সবাজারে ৯ লাখ ৬ হাজার ৫৫৪ জন শিশু পাবে টাইফয়েড টিকা

মোঃ আবুল কালাম আজাদ, জেলা প্রতিনিধি কক্সবাজার 

শীঘ্রই টাইফয়েড টিকা দান কর্মসূচি শুরু হচ্ছে। কক্সবাজার জেলায় ৯ লাখ ৬ হাজার ৫৫৪ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। মাসব্যাপী এই কর্মসূচিতে জেলার ২৯৩৬ টি টিকাদান কেন্দ্র খোলা হবে এবং ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদানের আওতায় আনা হবে বলে সংশ্লিষ্ট অফিস জানায়।
আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এন কার্যক্রম শুরু করা হবে। মাসব্যাপী এই কর্মসূচির কার্যক্রম চলবে বলে জানা গেছে।

জেলার ২৯৩৬ টি টিকাদান কেন্দ্র ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।
এ সময় সিভিল সার্জন অফিস থেকে নিয়োজিত ৩০১ জন স্বাস্থ্য সহকারী ও ১০৮০ জন স্বেচ্ছাসেবক এতে দায়িত্ব পালন করবে ।
সরকারের ইপিআই কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। ইতোমধ্যে অনেকে অনলাইনে নিবন্ধন করেছে। প্রাথমিকভাবে যারা নিবন্ধন করেছে তারাই টিকা পাবে।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৯ অক্টোবর জেলা তথ্য অফিসের আয়োজনে ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী, ইউনিসেফ এর প্রতিনিধি আতাউল গনি ওসমানী সা্যবাদিকেরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুস সাত্তার। তিনি টিকা বিষয়ে কোন গুজবে কান না দেয়ার জন্য তিনি আহ্বান জানান।
জেলা তথ্য কর্মকর্তা জানান, সরকারি এই সেবা প্রাপ্তি থেকে কোন শিশু যাতে বাদ না যায়, সেজন্য কর্মসূচির শেষ দিন পর্যন্ত নিবন্ধন করার সুযোগ রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে টাইফয়েড সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, টাইফয়েড টিকাদানের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। এই কর্মসূচি থেকে কোন শিশু বাদ যাবে না। রোহিঙ্গা শিশুদের জন্য পৃথক কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি বলেন, সরকারি টিকাদানের কর্মসূচি নিয়ে অতীতে কিছু গুজবের ইতিহাস রয়েছে। ফেসবুকের গুজবে কান দেওয়া যাবে না। আর যারা গুজব ছড়ায় তাদেরকে শনাক্ত করা আহ্বান জানান সিভিল সার্জন।

অনুষ্ঠানে জানানো হয়, টাইফয়েড টিকাদানে জেলায় ৭০ শতাংশ নিবন্ধন হয়েছে। তবে এই প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে কক্সবাজার পৌরসভা।
টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বরে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। কক্সবাজারেও এই রোগীর সংখ্যা অনেক। এইজন্য জনসচেতনতা আরও বৃদ্ধি করতে হবে।

  • সর্বশেষ
  • পঠিত