স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচীর কার্যক্রম শুরু করা হয়েছে। তারেই ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ।
রোবরারে চকরিয়াতে উপজেলা নির্বাহী (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান গ্রামার স্কুলে শিক্ষার্থীদের মাঝে টিকাদানের মাধ্যমে এর উদ্বোধন করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে,
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো: আলমগীর, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর হায়দার আলীসহ সচেতনমহলেরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী এই কর্মসূচি চলবে বলে সংশ্লিষ্ট অফিস জানায়।
