কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী পহরচাঁদা নিবাসী মানুষগড়ার কারিগর সম্মানিত শিক্ষক জনাব ছাবের মাহমুদ চিশতীর বড় মেয়ে ও দৈনিক সমকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর সাব এডিটর সিনিয়র সাংবাদিক নাসিরউদ্দিন হায়দার ভাইয়ের চাচাতো বোন সাজিয়া খানম আনিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে স্নাতকে সিজিপিএ ৩.৭৬ (৪.০০ এর মধ্যে) পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবার গৌরব অর্জন করেছেন।
তৃতীয় বর্ষের ফলাফলে প্রথম হওয়ায় সাজিয়া খানম আনিকা তার বিভাগ থেকে ‘Professor Sirajul Islam Merit Scholarship 2025’ মেধাবৃত্তি অর্জন করে।
অধম্য কীর্তিমান আনিকা চকরিয়ার পহরচাঁদা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়ে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে জিপিএ–৫সহ এইচএসসি পাস করে।
