পানছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৯ বছর বয়সী চাকমা নারী সহকারী শিক্ষক বৃহস্পতিবার রাতে তার বাঙালি প্রেমিকের সঙ্গে আলুটিলা তারেং চুমুই এলাকায় ঘুরতে গেলে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাস্তার পাশের জঙ্গলে অবস্থানকালে লিটন ত্রিপুরা নামে এক যুবক তাদের গতিবিধি অনুসরণ করে এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে হস্তক্ষেপের চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষক তার প্রেমিককে স্থান ত্যাগ করতে বলেন এবং একা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, অভিযুক্ত যুবক লিটন ত্রিপুরা আপসের নামে টাকা দাবি করেন এবং লোকলজ্জার ভয় দেখিয়ে তাকে মানসিকভাবে চাপে ফেলেন। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে যুবকের সঙ্গে অসামাজিক কার্যকলাপে যুক্ত হন বলে অভিযোগ করেন।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে উঠে আসার পর রাস্তায় সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি দেখে ওই নারী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে অভিযুক্তসহ সংশ্লিষ্টদের আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মহালছড়া জিরো মাইল এলাকার বাসিন্দা এবং একজন ভাড়াটিয়া মোটরসাইকেল চালক।
বর্তমানে মাটিরাঙা থানা পুলিশ এ ঘটনার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্যসূত্র: আলুটিলা পর্যটন পুলিশ ফাঁড়ি
