শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বিবাহ-শাদীতে স্বর্ণ বাদ দিয়ে রুপা ব্যবহারের আহবান মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভীর

নিজস্ব প্রতিবেদক

জামে আহমদিয়া সুন্নীয়া আলিয়া দায়েম নাজির জামে মসজিদ_এ পবিত্র জুম’আর খুতবায়…বিবাহ-শাদীতে স্বর্ণ বাদ দিয়ে রুপা ব্যবহারের আহবান জানান খতীব, মাওলানা আবুল আসাদ জুবাইর রজভী।

তিনি বলেন বর্তমানে স্বর্ণের দাম ভরি প্রতি ২ লক্ষ টাকারও বেশি। যার কারণে অধিকাংশ মানুষ বিবাহ- শাদীতে ৪/৫ ভরি স্বর্ণ দেওয়া বর পক্ষের জন্য দূরহ ব্যাপার হয়ে পড়েছে । বিবাহকে সহজ করার লক্ষ্যে রুপা ব্যবহার করার জন্য আহবান জানান ।

তিনি আরো বলেন, যদিও বা বর্তমানে দিনার এবং দেরহাম উভয়টাই কাগজের নোট হিসেবে ব্যবহারিত হচ্ছে, মূলত দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা আর দেরহাম হচ্ছে রুপার মুদ্রা। স্বর্ণের যেমন যাকাত দিতে হয় তেমনি রূপারও যাকাত দিতে হয়।
তবে স্বর্ণ সাড়ে সাত তোলা হলে আর রুপা সাড়ে বায়ান্ন তোলা থাকলে যাকাত ফরজ হয়।
কোরআন শরীফ এবং হাদীস শরীফে স্বর্ণের পাশাপাশি রুপার আলোচনা এসেছে।
স্বর্ণ দিয়ে যেমন অলংকার তৈরি করা যায়, তেমনি রুপা দিয়েও গলার হার, কানের দুল ও হাতের চুড়ি ইত্যাদি বানানো যায়।

প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সহজ করার জন্য বলেছেন।
তাই, আসুন আমরা সকলে বিবাহ শাদীতে স্বর্ণ বাদ দিয়ে রুপার ব্যবহার শুরু করি। এক ভরি স্বর্ণের দাম দিয়ে, ১০০ ভরিরও বেশি রুপা পাওয়া যাবে এবং নারীরা ইচ্ছামতো গয়না বানিয়ে ব্যবহার করতে পারবে।

এটাও বাস্তব যে, বর্তমানে স্বর্ণের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে নারীরা স্বর্ণের বানানো গয়না পরিধান করে বের হওয়াটা নিরাপত্তার জন্য হুমকি হয়ে পড়েছে।
এবং ঘরের মধ্যে রাখলে চুরি ডাকাতির সম্ভাবনাও বেড়ে গেছে। তাই, স্বর্ণ বাদ দিয়ে রুপার ব্যবহার শুরু করার জন্য সকলের প্রতি আহবান জানান।

লেখক-  (চেয়ারম্যান সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশ, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ) ।

  • সর্বশেষ
  • পঠিত