রাউজান উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মো. আলমগীর প্রকাশ আলম (৫৫) নামের এক যুবদল কর্মী খুন হয়েছে।
শনিবার, ২৫ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবটতল এলাকার রশিদরপাড়া সড়কে এঘটনা ঘটে।
নিহত আলমগীর ওই এলাকার চৌধুরীর বাড়ির আব্দুর সাত্তারের ছেলে।
সে প্রাথমিক ভাবে যুবদল কর্মী হিসেবে জানা গেছে। তবে সে কার অনুসারী সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।
