শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চসিক প্রধান কার্যালয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমজান

জামাল হোসাইন, মহানগর প্রতিনিধি

চসিক প্রধান কার্যালয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমজানের শুভাগমন এবং সৌজন্য সাক্ষাৎ ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন অফিসে ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে চট্টগ্রাম সিটি মেয়র ড. শাহাদাত হোসেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস. ওয়াই. রমজানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আলোচনার মধ্যে ছিল গাজার মানবিক পরিস্থিতি, ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপায়। বাংলাদেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করে।
বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের জনগণের মধ্যে সংহতি ও ভ্রাতৃত্বের গভীর বন্ধন পুনর্ব্যক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত