চাঁটগা টিভির ১০ হাজার ফলোয়ার পুর্ন হওয়া উপলক্ষে অফিসে কেক কাটা ও মিষ্টি মুখ করা হয়।
জনপ্রিয় অনলাইন টিভি চাঁটগা টিভির ১০ হাজার ফলোয়ার পূর্ণ হওয়ায় চট্টগ্রামের আন্দরকিল্লা অফিসে কেক কাটা ও মিষ্টি মুখ করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন চাঁটগা টিভির চেয়ারম্যান ও বিশিস্ঠ মানবাধিকার নেতা আলহাজ্ব আকতার উদ্দিন রানা, টিভির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জি এম মাহবুব হোসেন,টিভির পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক হাজী বাহার উদ্দিন ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠক মানবাধিকার নেত্রী অধ্যক্ষ জেসমিন আফরোজা, মোহাম্মদ জসিম উদ্দিন, এডভোকেট ইকবাল হোসেন পটল, বাকলিয়া থানা যুবদলের নেতা মোহাম্মদ রাশেদ, বাকলিয়া থানা যুবদলের সংগঠক মোহাম্মদ আলমগীর, টিভির ষ্টাফ রিপোর্টার রতন বড়ুয়া, ভিডিও নিউজ এডিটর তমাল ও ক্যামরা পার্সন মোহাম্মদ রমজান ।
এসময় অতিথিরা চাঁটগা টিভির সকল দর্শক , শ্রোতা , বিজ্ঞাপন দাতা, প্রতিনিধিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
