উখিয়া উপজেলার বহুল আলোচিত কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪২৭ ভোটারের মধ্যে ৪২১ জন ভোটাধিকার প্রয়োগ করেছে।
এই ফলাফলে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ডা. জহির আহমদ ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি ছাতা প্রতীকের জানে আলম জানু পান ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকের মো. রুবেল সওদাগর ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদের প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. আলী পান ১৩৮ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন—সহ-সভাপতি পদে কলসি প্রতীকের মোহাম্মদ তারেক, কোষাধ্যক্ষ পদে হাঁস প্রতীকের জাহাঙ্গীর আলম। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিউল আলম (মোরগ), রফিক উদ্দিন (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ বাবুল মিয়া (তালা), মোহাম্মদ ইসমাঈল (টিউবওয়েল) ও জিয়াবুল হক (ফুটবল)। মোট ৯ পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরো ভোটগ্রহণ কার্যক্রম তদারকি করেন প্রধান নির্বাচন কমিশনার ও উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, এটি একটি অভূতপূর্ব নির্বাচন হয়েছে। ভোটাররা সৎ ও যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করেছেন।”
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম বলেন, “কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু নির্বাচন দিতে পেরে আমরা সন্তুষ্ট।”
