শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বঙ্গোপসাগর থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক

সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলর শীল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা দুটি ট্রলারসহ ১২ জন জেলেকে আটক করে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

আরাকান আর্মির হেফাজতে থাকা এসব জেলে সেন্টমার্টিনের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. আজিম।

তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দার ইলিয়াছের ট্রলারে ৬ জন এবং বাজার পাড়া এলাকার নুর আহমদের ট্রলারে আরও ৬ জন জেলে ছিলেন। ইঞ্জিন বিকল হয়ে ট্রলার দুটি ভাসমান অবস্থায় পড়ে গেলে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়।

সর্বশেষ ১৮ নভেম্বর টেকনাফ পৌরসভা বোট ঘাটের দুটি ট্রলারসহ ১৬ জন রোহিঙ্গা জেলেকে বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারের সময় আটক করেছিল মায়ানমারের আরাকান আর্মি।

  • সর্বশেষ
  • পঠিত