শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চকরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 

বেলাল উদ্দিন, চকরিয়া

চকরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

তিনি প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ দুধ–মাংস উৎপাদন এবং এন্টিবায়োটিকের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। তিনি বলেন, অনিয়ন্ত্রিত ওষুধ ব্যবহার শুধু পশুর নয়, মানুষের জন্যও বড় স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে—তাই সবাইকে দায়িত্বশীল হতে হবে।

উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা, সমবায় অফিসার রমিছ উদদীন, মৎস্য কর্মকর্তা ও বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান।।

  • সর্বশেষ
  • পঠিত