বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির আলোচনা ও কর্মী সভা বিকাল ৪ ঘটিকার সময় সংগঠনের আন্দরকিল্লাস্হ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আহ্বায়ক ইউ আর হাবীবের সভাপতিত্বে ও সদস্য সচিব জি এম মাহবুব হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক কমরেড মৃদুল বড়ুয়া।
আরো বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য মিলন বড়ুয়া, সিনিয়র সদস্য আবু আহামদ, এটিএম আলমগী সদস্য মাঈনুল মাজেদীন মিঠু, মনির হোসেন, মোহাম্মদ মানিক, ডা: দিলীপ কান্তি, শ্যামল দে, মো: হাসান, হাজী ইউসুফ, মোহাম্মদ কামাল, মহিলা সদস্য শিক্ষিকা শিরিন আক্তার, সামসুল আলম, সুমন কান্তি দে, মোহাম্মদ ইব্রাহিম ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
