শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
মানব জাতিকে সভ্য সুনাগরিক

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। রাসুল (স.) শ্রমিক এবং মালিককে যার যার কর্তব্য ও অধিকারের বিষয়ে শিক্ষা দিয়েছেন। সে শিক্ষা অনুসরণ করলে কেউ কাউকে ঠকাতে না পারা বা যার যার দেনা পাওনা বুঝিয়ে পাওয়ার ক্ষেত্রে সুর্নিদ্দিষ্ট নীতির কোন বিকল্প থাকে না।

গত ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় মাঝির ঘাট মোড়স্থ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট-২০৯০ এর উদ্যোগে সংগঠনের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার জামাল মাস্টারের সঞ্চালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সদরঘাট নৌ-থানা পুলিশ ইনচার্জ অফিসার মো. মিজানুর রহমান বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) অন্যায়কে প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। মজলুম আর শ্রমজীবী মানুষের পক্ষে সবসময় সরব থাকতেন। তাঁর শিক্ষা আমাদের অনুকরণ ও অনুসরণই মুক্তির পথ। আমি নৌ-থানায় দায়িত্ব পালনকালে কোন অন্যায় অনিয়মকে প্রশ্রয় দিবো না। শ্রমিকদের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবো। শ্রমিক মালিক সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ চালিয়ে যাবো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম শামসূল হক, মহিউসুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা মো. মাহমুদুল হক, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. সেলিম মাস্টার।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মহাপরিচালক শ্রম অধিদপ্তরের মাধ্যমে নৌ-সেক্টরে সকল জাহাজ শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের নিকট বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর পক্ষ থেকে ১১ দফা অমি মাংসিত দাবী বাস্তবায়ন ও নৌ-সেক্টরে চলমান সংকট সমাধানকল্পে উক্ত দাবীর বিষয়বস্তু তুলে ধরেন।

আরও বক্তব্য রাখেন মো. আজগর হোসেন তালুকদার, মো. আব্দুল কাদের সারেং,আবদুস সবুর মাস্টার, জিয়াউর রহমান মাস্টার, মো. ইসমাইল, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, খলিল সিকদার, সজীব মৃধা, আমজাদ হোসেন, শামসুল ইসলাম, নাছিম মাঝি, বুলবুল মাঝি, মনির মাঝি, মো. আলিম রেজা, মো. মাসুম, শেখ মোহাম্মদ, মাহবুব আলী, মো. জামাল উদ্দীন চৌধুরী, মো. শুভ প্রমুখ।

সভায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাঝিরঘাট বিবি মসজিদের খতিব মাওলানা মো. আসহাব উদ্দিন।

তিনি দেশ জাতির মঙ্গল কামনা, প্রয়াত শ্রমিক নেতৃবৃন্দসহ বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, রেজি. নং বি-২১৪৮-এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আইনুল হোসেন উত্তম ৯ম মৃত্যুবার্ষিকী স্মরণে আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত