শীতের কথা শুনলে পরে
গায়ে আসে জ্বর ।
লেপ কম্বল চাদর আছে
রানা ভাই কাঁপে থর থর ।
আরও পড়ুন
সকাল বেলায় ঘুম ভাঙ্গেনা
উঠতে ভীষণ কষ্ট ।
মাহবুব সাহেব গোসল করতে
মাথা হয়ে যায় নষ্ট ।
শীত নেমেছে ঘাসের ডগায়
শীত এসেছে গহনে ।
শীতের ছোঁয়া ভারী মজা
খুশি লাগে মনে ।
শীত এসেছে নয়া ভাতে
বইছে খুশির জোয়ার ।
উৎসব শুরু ঘরে ঘরে
পিঠাপুলি মোয়ার ।
শীত সকালে ঠান্ডা বাতাস
কুয়াশাচ্ছন্ন আকাশ ।
শিশির ভেজা ঘাস পাতার
তমাল বাবুর শীতের আভাস ।
খেজুর রসের পায়েস পিঠাই
শীতল বাতাস দিনে ।
চাদর মুড়ে খেতে মজা
তৃপ্তি আনে প্রাণে ।
