শীত এলো প্রকৃতি বদল হলো
নবান্ন আমেজে আনন্দ ভালো,
কুয়াশা ভেজা সকাল বেলা
ধানের শীষে টুনটুনির দোলা
বনভোজন পিঠার আয়োজন,
ফুল প্রজাপতি বন্ধু খুশি মন,
শীতে গরীবরা যেন পায় যেন কম্বল
যেন থাকে রোগহীন আনন্দ িনর্মল
অতিথি পাখিদের আগমন
নিরাপদ হোক তাদের ভ্রমণ
শীতের সকালে খেজুর রসের পিঠা
ভালো লাগে উঠানে রোদ মিঠা।
আরও পড়ুন
শীতল কণ্ঠে গীত, বচন গাওয়া
উঠানে আসর জমে গ্রামের দারুণ হাওয়া
